April, 2012
তিনদিন ধরে স্কুলে যেতে পারছেনা রোকসানা
তিনদিন ধরে স্কুলে যেতে পারছেনা রোকসানা। পহেলা বৈশাখের দিন প্রতিপক্ষের লোকজন রোকসানাসহ তার পরিবারের ৬ সদস্যকে কুপিয়ে আহত করে। তারপর থেকেই সে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। রোকসানা উপজেলার মোগড়া উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্রী।জানা গেছে, রোকসানার মামা মালু মিয়ার সাথে একটি পুকুর নিয়ে প্রতিবেশী ইদ্রিস মিয়ার দির্ঘদিন ধরে বিরোধ চলছিল। পহেলা বৈশাখের দিন সকালে মাটি কাটা নিয়ে দুই পরিবারের মধ্যে কথাকাটাকাটি হয়। এরজের ধরে কিছুক্ষণ পরই ইদ্রিস মিয়ার লোকজন দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে মালু মিয়ার পরিবারের উপর হামলা চালায় এবং বাড়িঘর ভাংচুর করে।হামলায় আহত আব্দুল খালেক(৭০), বাতেন মিয়া(৩০),কাইয়ুমRead More
বস্তায় বস্তায় ঘুষের টাকা বহন করতেনঃএখন আজম কোথায় ?
গাড়িচালক আলী আজমের স্ত্রী স্বপ্না আক্তার বলেছেন, আমার স্বামীর কাছে শুনেছি এপিএস ফারুক পাঁচ মাস ধরে বস্তায় বস্তায় ঘুষের টাকা বহন করতেন। এ ঘুষের টাকা বহনে আমার স্বামীকে বাধ্য করা হতো। ১০-১৫ দিন আগে আজম আমাকে জানায়, স্বপ্না আমি আর ঘুষের টাকা বহন করতে পারব না। আমি তাকে বলেছিলাম, তুমি গাড়িচালক। ঘুষের টাকার বিষয়ে তোমার বেশি কিছু জানার দরকার নেই। গতকাল রাতে বেসরকারি টেলিভিশন মাছরাঙ্গার সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন আজমের স্ত্রী স্বপ্না। এ সময় তার সঙ্গে ছিলেন স্বপ্নার মা। ফারুকের অর্থ কেলেঙ্কারির পর থেকে স্বপ্না তার ৮ বছরেরRead More
রেলওয়েতে সুইপার হওয়ার জন্যও ঘুষ দিতে হয় কেন?
রেল মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “এই দায়িত্ব সাময়িক হলেও নিষ্ঠার সঙ্গে পালন করবো। কোনো অনিয়ম সহ্য করা হবে না।” সহকারীর অর্থ কেলেঙ্কারির দায় নিজের কাঁধে নিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত রেলমন্ত্রীর দায়িত্ব থেকে সরে যাওয়ার পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরকে বুধবার রেল মন্ত্রণালয়েরও দায়িত্ব দেয় সরকার। প্রজ্ঞাপণ জারির দুই ঘণ্টার মাথায় রেল ভবনে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এর আগেই রেলভবনে মন্ত্রীর কক্ষে সুরঞ্জিতের নাম বদলে নতুন মন্ত্রীর নামে ফলক বসানো হয়। কাদের তার কক্ষে প্রবেশ করেন দেড়টার পরে। এ সময় কর্মকর্তারা তাদের নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।Read More
শতাধিক ছাত্রীকে বিষ খাইয়ে হত্যার চেষ্টা
আফগানিস্তানের উত্তরাঞ্চলের একটি উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রীকে বিষ খাইয়ে মারার চেষ্টা করা হয়েছে । সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, নারীশিক্ষা বিরোধী কট্টরপন্থি জঙ্গিরাই এ ঘটনা ঘটিয়েছে । আজ মঙ্গলবার স্কুলটির প্রায় ১৫০ ছাত্রী বিষাক্ত পানি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে মাথাব্যথা ও বমি উপসর্গে আক্রান্ত কয়েকজনের অবস্থা গুরুতর। বাকিরা হাসপাতালে চিকিৎসার পর বাড়ি ফিরেছে। উত্তরাঞ্চলের তাখার প্রদেশের শিক্ষা বিভাগের মুখপাত্র জান মোহাম্মদ নবিজাদা বলেন, “শ্রেণীকক্ষে তারা যে পানি পান করেছে তা বিষাক্ত ছিল এ ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। এটা হয় নারীশিক্ষা বিরোধীদের অথবা দায়িত্বজ্ঞানহীন সশস্ত্র ব্যক্তিদের কাজ।” তাখার জনস্বাস্থ্য বিভাগের প্রধানRead More
দরিদ্র বিধবা বোনকে একমুঠো চাল কেনার টাকাও দেন না মৃধা
রেল বিভাগের সম্পদ লুটে অগাধ বিত্তের মালিক হলেও হতদরিদ্র বিধবা বোনের পেটের আহার জুটাতে একমুঠো চাল কেনার অর্থ সহযোগিতা করেন না ইউসুফ আলী মৃধা। দরিদ্র ওই বোনটি জানেন, তার ভাই রেল বিভাগে বড় চাকরি করেন, ঢাকা শহরে তার বিশাল বিশাল বাড়ি আছে, অনেক দামি গাড়িতে চড়েন, পরিবার নিয়ে মহাসুখে আছেন। কোনদিন একটু সাহায্য চেয়েও পাননি ভাইয়ের কাছে। বিধবা হয়ে বোনটি আশ্রয় নিয়েছেন বাবার বাড়িতে, সংসারে একমাত্র উপার্জক্ষম ছেলেটি মারা যাওয়ার পর এখন অনাহার-অর্ধাহারেই দিন কাটে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলীয় জোনের জিএম ইউসুফ আলী মৃধার বিধবা বোন কোহিনুর বেগমের। বিধবা কোহিনুর বেগমেরRead More
সাগর-রুনি হত্যার ৬২তম দিনে ডিবির ব্যর্থতা স্বীকার
অবশেষে বহুল আলোচিত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার ৬২তম দিনে এসে তদন্তে ব্যর্থতার দায় স্বীকার করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম। আজ বুধবার আদালতে মামলার নথিপত্র নিয়ে হাজির হয়ে তিনি এ দায় স্বীকার করেন। ওই সময় তার সঙ্গে আদালতের তলবে হাজির ছিলেন মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রবিউল আলম। আজ সকাল ১১টা থেকে বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের বেঞ্চে এ মামলার বিষয়ে শুনানি শুরু হয়। শুনানির এক পর্যায়ে আদালত মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার মনিরুল ইসলামকে বলেন, ‘আপনি কি এ মামলার তদন্তের বিষয়ে ব্যর্থতা স্বীকার করছেন?’জবাবে ব্যর্থতাRead More
ইলিয়াস নিখোঁজঃ সিলেটে কাল সকাল-সন্ধ্যা হরতাল
বিএনপির সিলেট-২ সাবেক সাংসদ ইলিয়াস আলীর নিখোঁজের প্রতিবাদে সিলেট জেলায় কাল বৃহস্পতিবার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা ও মহানগর বিএনপি। আজ বুধবার বেলা ১১টায় সিলেট শহরের কোর্ট পয়েন্টে এক প্রতিবাদ সমাবেশ থেকে সিলেট মহানগর বিএনপির সভাপতি এম এ হক এ হরতালের ঘোষণা দেন।অন্যদিকে ইলিয়াস আলীর নিখোঁজের খবরে ঢাকা-সিলেট মহাসড়কের রশিদপুর নামক স্থানে গাছ ফেলে দলীয় নেতাকর্মী ও এলাকাবাসী অবরোধ করেছে। এর ফলে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়,আজ সকাল সাড়ে নয়টার দিকে বিএনপির বিক্ষুব্ধ নেতাকর্মী ও এলাকাবাসী গাছ ফেলে মহাসড়ক অবরোধ করে। এছাড়াও ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা বিশ্বনাথ,বালাগঞ্জ ওRead More
স্টুয়ার্ট ল এর পত্নী বাংলাদেশে এসে বিরক্ত!
বিয়ের পর স্টুয়ার্ট ইংল্যান্ডেই স্থায়ী হবার চেষ্টা করেছিলেন। ইংরেজ ভদ্রমহিলাকে নিয়ে স্থায়ী হবার চেষ্টা করলেও পরিবারকে সময় দিতে পারছিলেন না বলে কোন কিছুই ঠিকঠাক মত হচ্ছিল না। বাংলাদেশ দলের কোচের দায়িত্ব থেকে অবসর নেয়ার পর নিজের শিকড় কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবানে বসতি গড়তে চান স্টুয়ার্ট। সেখানে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার যেকোন পর্যায়ে ক্রিকেট কোচিংয়ের সাথে জড়িত থাকতে চান ৪৩ বছর বয়সি এই কোচ। দুই বছরের চুক্তির যাত্রায় বিরতি দিলেন মাত্র ন’মাসে। ব্যাক্তিগত কারনকে প্রাধান্য দিয়ে এত্ বড় সিদ্ধান্ত নিতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন স্টুয়ার্ট। তিনি বলেন, “আমি আমার বিবৃতিতে বলেছি, সিদ্ধান্তটা কেবলRead More
প্রধানমন্ত্রীর ধমকে সুর পাল্টালেন সুরঞ্জিত
রোববার ছিল ভিন্ন সুর। সেই সুরে বাজছিল যে কোনো মূল্যে সব সামলে গদি অাঁকড়ে থাকার গান। কিন্তু প্রধানমন্ত্রীর কড়া ধমকে সেই সুর পাল্টে গেল হঠাৎ। সোমবার মন্ত্রিত্ব ছাড়লেন সুরঞ্জিত সেনগুপ্ত। প্রধানমন্ত্রী রোববার রাতে গণভবনে তলব করেন তাকে। এর মাত্র ১৫ ঘণ্টার মাথায় সংবাদ সম্মেলন ডেকে মন্ত্রিত্ব ছাড়েন প্রবীণ এই পার্লামেন্টারিয়ান। ক্ষমতাসীন আওয়ামী লীগের একাধিক সূত্র জানায়, পদত্যাগ ইস্যুতে গড়িমসি করতে থাকা সুরঞ্জিত পরিস্থিতি সামলাতে আরো কিছু সময় চেয়েছিলেন প্রধানমন্ত্রীর কাছে। কিন্তু দুর্নীতিকারী ও দুর্নীতিবাজদের সঙ্গে যোগসাজশ রক্ষাকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়া প্রধানমন্ত্রীর মন টলেনি তাতে। ইমেজ সঙ্কট তৈরি হওয়ায় দলেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্ত বিভাগের ৫০ কোটি টাকার গোডাউন দখল-শহরে চাঞ্চল্য
ব্রাহ্মণবাড়িয়ায় গণপূর্ত বিভাগের ৫০ কোটি টাকার গোডাউন দখল করে নিয়েছে জেলা ট্রাক মালিক সমিতি ॥ নিজস্ব প্রতিবেদক,ব্রাহ্মণবাড়িয়াব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার পূর্ব মেড্ডায় গণপূর্ত বিভাগের প্রায় ৫০ কোটি টাকা মূল্যের ২ একর ভূমির গোডাউন এলাকা দখল করে নিয়েছে জেলা ট্রাক মালিক সমিতি। দখলকারীরা সেই জায়গায় জেলা ট্রাক টার্মিনালের সাইনবোর্ড টানিয়েছে। এ ঘটনায় শহরের ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগ রয়েছে জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি হাজী জয়নাল আবেদীন ও জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ হেলাল উদ্দিনের নেতৃত্বে ট্রাক মালিক ও শ্রমিকরা গত ৮ এপ্রিল ওই গোডাউন কম্পাউন্ডেরRead More



















