February, 2012
আখাউড়া জিআরপি থানায় আটক সেনা সদস্যদের ছেড়ে দেওয়া হয়েছে
সেনা সদস্য ও জিআরপি পুলিশের মধ্যে হাতাহাতির ঘটনায় আটক চার সেনা সদস্যকে ছেড়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনে সেনা সদস্য এবং রেলওয়ে জিআরপি পুলিশ সদস্যদের মধ্যে বুধবার দিবাগত রাতে কুমিল্লার শালদানদী স্টেশনের কাছাকাছি হাতাহাতির ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার ভোরে ট্রেনটি আখাউড়ায় এলে চার সেনা সদস্যকে আটক করে আখাউড়া রেলওয়ে জিআরপি পুলিশ।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত খন্দকার জানান বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনে তাদের কর্মস্থলে ফেরত পাঠানো হয় ।আটক সেনা সদস্যদের ইউনিট প্রধান মেজর আজাদেরRead More
সালিশে দুই যুবকের মাথা ন্যাড়া আ’লীগ নেতা সহ ১২ সমাজপতির বিরুদ্ধে মামলা, ইউপি সদস্য গ্রেপ্তা�
সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পরকীয়া ও পরকীয়ায় সহযোগিতা করার অভিযোগে গ্রাম্য সালিশে প্রকাশ্যে দুই যুবকের মাথা ন্যাড়া করে দিয়েছেন সমাজপতিরা। এসময় সালিশকারকরা এক গৃহবধূকে শারীরিক নির্যাতন করেন বলে অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সালিশে নির্যাতনের শিকার এক যুবকের মাতা বাদী হয়ে আ’লীগ নেতা সহ ১২ সমাজপতির বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। পুলিশ গতকাল বৃহস্পতিবার সকালে সালিশকার এক ইউপি সদস্য মো. সহিদুল ইসলামকে গ্রেপ্তার সহ ওই গৃহবধূকে উদ্ধার করেন। এদিকে পুলিশ হেফাজতে থাকা গৃহবধূর কপালে আঘাতের চিহ্ন দেখা গেলেও পুলিশ দাবি করছেন গৃহবধূকে সালিশে নির্যাতন করা হয়নি। তবেRead More
আর কয়টি দূর্ঘটনা ঘটলে ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল ব্রিজটি পূণঃনির্মাণ করা হবে ?
আবুল হাসনাত মোঃ রাফি ॥ আর কত গুলো দূর্ঘটনা ঘটলে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার রামরাইলের ঝুকিপূর্ণ মেয়াদ উত্তীর্ণ ব্রিজটি পূণঃনির্মাণ করা হবে?এই প্র্রশ্নের কেউ ই সঠিক উত্তর দিতে পারে না। কিছু দিন পর পর ব্রাহ্মণবাড়িয়ার রামরাইলের এই ব্রিজ সংলগ্ন সড়কে বড় বড় দূর্ঘটনা ঘটে।এই ব্রিজটি নষ্ট হওয়াতে পাশে একটি অস্থায়ী স্টিলের বেইলি ব্রিজ স্থাপন করা হয়েছে অনেক আগেই। পরবর্তীতে এই সড়ক দিয়ে ভারতে আগরতলার পালাটানায় বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য আশুগঞ্জ নৌ-বন্দর থেকে আখাউড়া স্থল-বন্দর হয়ে ভারি ভারি মালামাল নিয়ে যাওয়া হয়।তখন ভারি যান চলাচলের জন্য পুরাতন জরাকির্ণ ব্রিজ ও অস্থায়ী স্টিলেরRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগ নেতাদের মাটির কারবারে ক্ষতবিক্ষত তিতাস
ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে তিতাস নদীর পূর্বাংশের খনন কাজের নামে স্থানীয় প্রভাবশালী ক’জন আ’লীগ নেতা মাটির কারবার শুরু করে দিয়েছেন। তারা ভেকু দিয়ে নদীর পাড় ও এর আশপাশ এলাকা এলোপাতাড়িভাবে খনন করে নদীর মাটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে চলেছেন। স্থানীয় লোকদের অভিযোগ আ’লীগ নেতারা খননের নামে তিতাস নদীকে ক্ষতবিক্ষত করছেন। এলাকাবাসী জানান, জেলার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী হারিছুর রহমানের নেতৃত্বে ক’জন আ’লীগ নেতা গ্রামের মসজিদের মাইকে স্বেচ্ছায় নদী খননের ঘোষণা দেন। পরে তারা গত বছরের ৮ ডিসেম্বর উপজেলার বুধন্তী এলাকায় নদীর পাড়ে একটি নাম ফলক নির্মাণRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আ’লীগ নেতাদের মাটির কারবারে ক্ষতবিক্ষত তিতাস
মোহাম্মদ মাসুদ ॥ ব্রাহ্মণবাড়িয়ায় স্বেচ্ছাশ্রমে তিতাস নদীর পূর্বাংশের খনন কাজের নামে স্থানীয় প্রভাবশালী ক’জন আ’লীগ নেতা মাটির কারবার শুরু করে দিয়েছেন। তারা ভেকু দিয়ে নদীর পাড় ও এর আশপাশ এলাকা এলোপাতাড়িভাবে খনন করে নদীর মাটি বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে চলেছেন। স্থানীয় লোকদের অভিযোগ আ’লীগ নেতারা খননের নামে তিতাস নদীকে ক্ষতবিক্ষত করছেন। এলাকাবাসী জানান, জেলার বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী হারিছুর রহমানের নেতৃত্বে ক’জন আ’লীগ নেতা গ্রামের মসজিদের মাইকে স্বেচ্ছায় নদী খননের ঘোষণা দেন। পরে তারা গত বছরের ৮ ডিসেম্বর উপজেলার বুধন্তী এলাকায় নদীর পাড়ে একটিRead More
অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যানের গাড়ী থেকে ফেন্সিডিলসহ আটক ২
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা চেয়ারম্যানের গাড়ী থেকে ৯০ বোতল ফেন্সিডিল সহ ২ যুবককে আটক করেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-ব্রাহ্মণবাড়িয়া সড়কের উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরিফ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো- মো. মোস্তাক আহম্মেদ কমল নামে ওই উপজেলা চেয়ারম্যানের গাড়ী চালক ফারুক (৩০) এবং তার বন্ধু কুলিয়ারচর এলাকার রেদওয়ান মিয়া(২৮)। অভিযানে নেতৃত্ব দেওয়া আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) মো.মহসিন ভূইয়া, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই গাড়ী( কিশোরগজ্ঞ ঘ-১১-০০৩০)তে তল্লাসী করে একটি বিস্কিটের প্যাকেটের নিচ থেকে ৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মামলাRead More
কি বোর্ডে চলছে সাইবার লড়াই
বাংলাদেশ সাইবার আর্মি নামের একটি গ্রুপের JingoBD নামে এক হ্যাকার ভারতীয় ৪৫টি ওয়েবসাইট হ্যাক করেছে। একই গ্রুপের অপর হ্যাকার R3x0Man হ্যাক করেছে ২৫৫ টি ভারতীয় ওয়েবসাইট।’ তথ্যগুলো পরিবেশন করেছে টাইমস অফ ইন্ডিয়া। গত কয়েকদিন যাবত ওয়েব বিশ্বে অন্যতম আলোচিত ঘটনা বাংলাদেশ এবং ভারতীয় ওয়েবসাইটগুলোর নাজুক অবস্থা এবং হ্যাকিং। টাইমস অফ ইন্ডিয়ার আরেকটি রিপোর্ট বলছে, ‘হ্যাকিংয়ের একদিন পর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের ওয়েবসাইট আবার ঠিক করা হয়েছে। এই সাইটটি তৈরি করেছিলেন হটমেইল প্রতিষ্ঠাতা সাবির ভাটিয়া।’ তথ্যপ্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক প্রকাশনা জেডডি নেট সম্প্রতি খবরে বলেছে, বাংলাদেশ ব্ল্যাক হ্যাট হ্যাকার্স নামের একটি হ্যাকার সংগঠনRead More
দেশের এক তৃতীয়াংশ শিশু ক্ষুধার্ত পেটে ঘুমোয়
ডেস্ক :: খাদ্যদ্রব্যের আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধির দরুণ বাংলাদেশের এক তৃতীয়াংশ শিশু নিয়মিত ক্ষুধার্ত পেটে ঘুমোতে যায়। এই তালিকায় আরো রয়েছে ভারত ও পাকিস্তান। বিশ্বে স্বাভাবিকের চেয়ে কম ওজনের শিশুর অর্ধেকের অবস্থান এ অঞ্চলে। সম্প্রতি দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেনের প্রধান নির্বাহী জেসমিন হুইটব্রেড ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি অনলাইন সংবাদ সংস্থাকে এ তথ্য জানান। তিনি বলেন, ‘এটা ভাবতেই অবাক লাগে, এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারতের প্রায় অর্ধেক শিশুর সার্বিক বিকাশ ব্যাহত হচ্ছে।’ বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া এবং পেরুতে শিশুদের অপুষ্টির ওপর একটি জরিপ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন হুইটব্রেড।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে ব্যাংক কর্মকর্তা আহত
ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ব্যাংক কর্মকর্তা গুর“তর আহত হয়েছেন। আজ রোববার ভোর পৌনে ছয়টার দিকে এ ঘটনা ঘটে। এসময় ছিনতাইকারীরা তার কাছ থেকে নগদ প্রায় পাঁচ হাজার টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের শিকার শহরের কাজীপাড়ার বাসিন্দা ঢাকায় প্রিমিয়ার ব্যাংকে কর্মরত রাকিবুল হক রনি (৩৫) বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। । তিনি ব্রাহ্মণবাড়িয়া শহর বিএনপি’র সাবেক সভাপতি রফিকুল হকের ছেলে। জানা গেছে, ভোরে রিক্সাযোগে কাজীপাড়া থেকে পৈরতলা বাসষ্ট্যান্ড যাওয়ার পথে ঈদগাঁহ মাঠের কাছে ২/৩ জন ছিনতাইকারি তার রিক্সার গতিরোধ করে। ছিনতাইকারিরা ধারালো ছুরি দিয়ে ওইRead More
ব্রিটেনে স্টুডেন্ট ভিসায় নতুন নিয়ম কার্যকর হচ্ছে এপ্রিল থেকে
ডেস্ক :: পোস্ট স্টাডি ওয়ার্ক ভিসার বিকল্পের চিন্ত্মা করছে ব্রিটিশ সরকার। কয়েক সপ্তাহের মধ্যেই আসছে নতুন স্টুডেন্ট ভিসায় আইন যাতে মেধাবী স্টুডেন্টরা লেখাপড়া শেষে ব্রিটেনে থাকা এবং কাজের সুযোগ পাবে বলে ইমিগ্রেশন মন্ত্রী জানিয়েছেন। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নতুন স্টুডেন্ট আইন করা হবে বলে জানিয়েছেন ইমিগ্রেশন মিনিস্টার ডেমিয়েন গ্রীণ। আগামী ৬ এপ্রিল থেকেই কিছু শর্তের ভিত্তিতে গ্র্যাজুয়েটদের ইংলান্ডে থাকা এবং কাজের সুযোগ দেওয়া হতে পারে বলে তিনি আভাস দিয়েছেন। নতুন নিয়মের আওতায় কেবলমাত্র মেধাবী এবং ইউনিভার্সিটি গ্রাজুয়েটদের ওয়ার্ক পারমিট দেওয়া হবে। তবে এজন্য তাদের কোন প্রতিষ্ঠান থেকে কাজের অফার লেটারRead More



















