Main Menu

বিজয়নগরে মাদক বহনের দায়ে দুই যুবকের কারাদন্ড

[Web-Dorado_Zoom]
বৃহষ্পতিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদক বহনের দায়ে দুই যুবককে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বিজয়নগরের ইসলামপুর ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ নুর হোসেন জানান, বুধবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের ইসলামপুর এলাকায় ৫ বোতল ফেন্সিডিলসহ নেওয়াজ শরীফ ইমন (২২) ও আবদাল মিয়া (৩০)কে আটক করা হয়। তাদের বাড়ি হবিগঞ্জ জেলায়। গতকাল সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম ভ্রাম্যমান আদালত বসিয়ে দুজনকেই মাদক বহনের দায়ে ২০ দিন করে বিনাশ্রম কারাদন্ডে আদেশ দিয়েছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares