এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত সরকারী আইন কর্মকর্তা নিযুক্ত
|
সরকারী আইন কর্মকর্তা (এপিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত। আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের এক স্মারকে(স্মারক নং- সলিসিটর/জিপি-পিপি(ব্রাহ্মণবাড়িয়া)২০/২০০৯-৭১) গত ৮ ই এপ্রিল তাকে এ পদে নিয়োগ দেয়া হয়।গতকাল মঙ্গলবার এডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত যুগ্ম জেলা জজ ১ ম আদালতে এপিপি হিসেবে যোগদান করেন। আইন পেশায় নিয়োজিত ছাড়াও এডভোকেট নিশাত রাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। ১৯৮৯ সালে ছাত্রলীগে যোগদানের মাধ্যমে তিনি ছাত্র রাজনীতিতে সম্পৃক্ত হন এবং ঐ সময় ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ শাখা ছাত্রলীগের মহিলা সম্পাদিকা নির্বাচিত হন। পরবর্তীতে জেলা ছাত্রলীগের মহিলা সম্পাদিকা নির্বাচিত হয়ে ১৯৯৮ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।এরপর ব্রাহ্মণবাড়িয়া জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা নির্বাচিত হন। তিনি দীর্ঘ এই সময়ে নানা আন্দোলন সংগ্রামে অগ্রনী ভূমিকা পালন করেন। |




















