Main Menu

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযানে ১১৫ বোতল হুইস্কি আটক

[Web-Dorado_Zoom]

bgb4216ডেস্ক ২৪:: অদ্য ০৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল কর্তৃক রাতভর অভিযান পরিচালনা করে ১১৫ বোতল হুইস্কি আটক করা হয়।

০৪ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৩:২০ ঘটিকায় কসবা উপজেলার কাশিরামপুর সীমান্ত এলাকায় হাবিলদার মোঃ ইউনুছ আলীর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করে ১১৫ বোতল হুইস্কি আটক করেছে মঈনপুর সীমান্ত ফাঁড়ীর বিজিবি জওয়ানরা।

এ ব্যাপারে ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম, পিবিজিএম এর সাথে যোগাযোগ করা হলে তিনি হুইস্কি আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে সর্বদা সচেষ্ট রয়েছে। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares