Main Menu

৪০ কেজি গাঁজাসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর গ্রেফতার

[Web-Dorado_Zoom]

gaza1122016প্রেস বিজ্ঞপ্তি:: ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক-নির্দেশনায় অত্র থানার এসআই/নুরুল আমিন ও এএসআই/রাসেল মিয়া সঙ্গীয় ফোর্সসহ ৩০/১১/১৬ইং তারিখ ১৯:৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রঃ জাহাঙ্গীর (৩৫), পিতা-আঃ হাকিম, মাতা-জোসনা বেগম, সাং-চিনাইর (নয়ঘর), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ০১টি নাম্বার বিহীন পুরাতন মাহিন্দ্রা লেগুনা গাড়ীর ছাদের উপর অভিনব কায়দায় রাখা ৪০(চল্লিশ) কেজি গাঁজাসহ অত্র থানাধীন পুনিয়াউট আনসার অফিসের পূর্ব পাশে কুমিল্লা টু সিলেট মহাসড়কের উপর থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অত্র থানায় মাদক আইনের মামলা রুজু করা হয়েছে। অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares