Main Menu

২ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আ.লীগের সম্মেলন

[Web-Dorado_Zoom]


ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সম্মেলন আগামী ২ নভেম্বর চূড়ান্ত করা হয়েছে। একই সঙ্গে আশুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ২০ অক্টোবর ও নবীনগর উপজেলা আওয়ামী লীগের ২৯ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সভাপতিত্বে ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারের সঞ্চালনায় এ সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, যুগ্ম সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, সম্পাদকমন্ডলীর সদস্য, কার্যকরী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সফলভাবে সম্মেলন সম্পন্ন করবার জন্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপিকে সম্মেলন প্রস্তুতি কমিটির চেয়ারম্যান হিসাবে সর্বসম্মতভাবে মনোনীত করা হয়।

সভায় জানানো হয় জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির জীবিত সকল সদস্য সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসাবে বিবেচিত হবেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares