Main Menu

স্বাধীনতা বিরোধীদের প্রেতাত্মারা কোটা সংস্কার আন্দোলনের নামে ষড়যন্ত্রে লিপ্ত : আইনমন্ত্রী

[Web-Dorado_Zoom]

আইন,বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী ও বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করেছিল কোটা আন্দোলনে সে প্রেতাত্মাদের ষড়যন্ত্র অস্বীকার করতে পারবো না। এ সময় তিনি নতুন প্রজন্মের শিক্ষার্থীদের প্রতি আশাবাদ ব্যক্ত করে বলেন, কোটা আন্দেলন নিয়ে সর্ব্বোচ্চ আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন।

তিনি শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া রেলস্টেশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

জানমাল রক্ষা করা এবং তাদের সুবিধা-অসুবিধা দেখা সরকারের দায়িত্ব উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘সেখানে যদি কেউ বাধাগ্রস্থ করে, সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।’

আইন মন্ত্রণালয়ের সচিব গোলাম সারওয়ার, ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী প্রমুখ আইনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares