Main Menu

সুহিলপুরে বাস চাপায় শিশু নিহত

[Web-Dorado_Zoom]

Road-accident-3
ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর এলাকায় বাসচাপায় শিপন মিয়া নামে (১০) এক শিশু নিহত হয়েছে। ট্রাফিক পুলিশের সার্জেন্ট আল মামুন বিষয়টি নিশ্চিত করছেন। জানা গেছে, রোববার দুপুরে সড়ক পার হওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা পথে চলাচলকারী উত্তরা পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই শিপন মারা যায়। নিহত শিপন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরের আবুল খায়েরের ছেলে।

পুলিশ জানায়, সড়ক পার হওয়ার সময় ঢাকার দিক থেকে আসা ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী উত্তরা পরিবহনের বাসটি শিপনকে চাপা দিলে মাথা থেতলে ঘটনাস্থলেই সে মারা যায়। ঘটনার পরপর বাসের চালক ও সহযোগীরা পালিয়ে যায়। পরে বাসটি আটক করে নিয়ে আসা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares