Main Menu

সাবেক আইনমন্ত্রীর এপিএস জীবন ৫ দিনের রিমান্ডে

[Web-Dorado_Zoom]

গুলিতে মকবুল নামে এক বিএনপিকর্মীর নিহতের ঘটনায় করা মামলায় সাবেক আইনমন্ত্রীর একান্ত সহকারী সচিব ( এপিএস) ও সাবেক কসবা উপজেলা চেয়ারম্যান অ্যাড. মো. রাশেদুল কাউসার জীবনকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রবিবার (২০ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. ছানাউল্ল্যাহ এ আদেশ দেন। এর আগে সুষ্ঠু তদন্তের স্বার্থে মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার এসআই নাজমুল হাচান আসামির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আসামি পক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে অবস্থান নেন। শুনানি শেষে বিচারক ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

শনিবার (১৯ অক্টোবর) রাজধানী থেকে রাশেদুল কাউসার জীবনকে গ্রেফতার করে পুলিশ।

২০২২ সালের ১০ ডিসেম্বর বিএনপির একদফা দাবি আন্দোলন কর্মসূচি ঘিরে সারা দেশের নেতাকর্মীরা যখন রাজধানীর নয়া পল্টনে জড়ো হতে থাকেন, তখন আসামিরা বিএনপির সমাবেশ বানচালের সিদ্ধান্ত নেন। ২০২২ সালের ৭ ডিসেম্বর অজ্ঞাতনামা ৫০০/৬০০ জন আসামি বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ত্রাসের রাজত্ব কায়েম করেন। আসামিরা বিএনপি অফিসে প্রবেশ করে ভাঙচুর করেন।

তারা বিএনপি কার্যালয়ে থাকা নেতাকর্মীদের ওপরে লাঠিচার্জ ও গুলি করেন। এসময় মকবুল নামে এক বিএনপিকর্মী আহত হন। চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর রাজধানীর পল্টন থানায় একটি হত্যা মামলা করা হয়।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares