Main Menu

সাংবাদিক সিরাজের মৃত্যুতে জেলা জাসদের শোক

[Web-Dorado_Zoom]

sm-sirajজেলার প্রথম দৈনিক পত্রিকা দৈনিক ব্রাহ্মণবাড়িয়ার যুগ্ম সম্পাদক, প্রবীণ সাংবাদিক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া জেলার সভাপতি, দৈনিক ভোরের ডাক ও ডেইলী বাংলাদেশ টুডে’র জেলা প্রতিনিধি এবং ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের “সেতু বুক স্টল” এর কর্ণধার স.ম. সিরাজুল ইসলামের মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন জেলা জাসদ নেতৃবৃন্দ।

জেলা জাসদের সভাপতি এড. আখতার হোসেন সাঈদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া, শহর জাসদের সভাপতি মিজানুর রহমান আঙ্গুর, বিজয়নগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রবীর চৌধুরী রিপন যৌথ বিবৃতিতে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares