Main Menu

সরাইল মেঘনা নদী থেকে যুবকের লাশ উদ্ধার

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আল আমিন(৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। বুধবার(১৮অক্টোবর)বিকালে উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামে মেঘনা নদী থেকে ঐ যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি পেশায় পানিশ্বর বাজার এলাকার একজন চাতাল শ্রমিক ছিলেন।  তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাঁশগাড়ী গ্রামের হাসান আলীর ছেলে বলে জানা গেছে ।

সরাইল থানার অফিসার ইনর্চাজ মফিজ উদ্দিন ভ’ইয়া জানান, গতকাল বিকাল বেলা এলাকাবাসী মেঘনা নদীতে  আল আমিনের  লাশ দেখতে পেয়ে থানায় খবর দেয় । খবর পেয়ে পুলিশ মেঘনা নদী থেকে তার লাশ উদ্ধার করে । ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পেরন করে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares