Main Menu

সরাইলে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল । নিখোঁজের একদিন পর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় রোকেয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ দিকে পুলিশের ধারণা এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড।

আজ বৃহস্পতিবার (৭ মার্চ) উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বিষ্ণুতারা গ্রামের তার নিজ বাড়ির পাশে কিচ্ছালডি খালের পাড় থেকে এ লাশ উদ্ধার করা হয়। রোকেয়া বেগম ওই গ্রামের পশ্চিম পাড়া বড় বাড়ীর আবুল কালামের স্ত্রী তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।

নিহতের ভাতিজা ইয়াকুব আলী বলেন, বুধবার বিকালে থেকে আমার চাচিকে খোঁজে পাওয়া যায়নি। আমরা ধারণা করেছি হয়তো মেয়ের বাড়িতে গিয়েছে। তাই তেমন খোঁজাখুজি করি নাই। আজ সকালে খবর পায় কিচ্ছা লডি খালের পাড়ে রক্তাক্ত অবস্থায় তার লাশ পরে রয়েছে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

সরাইল থানার অফিসার ইনচার্জ ওসি এমরানুল ইসলাম বলেন, খবর পেয়ে উপজেলার কালিকচ্ছ বিশুতারা গ্রামে গিয়ে কিচ্ছালডি খালের পাড় থেকে রক্তাক্ত অবস্থায় এ বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে ধারণা করছি এটি একটি পরিকল্পিত হত্যা কান্ড। লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো প্রস্তুতি চলছে। এ ঘটনায় তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares