Main Menu

শাহাজাদাপুর ইউনিয়ন যুবদলের কর্মী সভা অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন যুবদলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়।
আজ বিকেল ৪ টায় দেওড়া মিতালী ক্লাবের মোড়ে সরাইল উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকীর সভাপতিত্বে ও সরাইল উপজেলা যুবদলের সদস্য সচিব নুর আলম এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আনিসুল ইসলাম ঠাকুর,অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক নুরুজ্জামান লস্কর তপু।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, জেলা যুবদলের সদস্য মো. নজরুল ইসলাম মকুল।

এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক নুরুল আমিন মাষ্টার, উপজেলা যুবদলের সাবেক সাধারন সম্পাদক জহিরুল ইসলাম ভূঁইয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মেহেদী হাসান পলাশ ও সদস্য সচিব মোঃ আল আমিন শাহরিয়ার, শাহজাদাপুর ইউনিয়ন বিএনপির সদস্য নির্বাচিত সভাপতি এড. মোহাম্মদ সোহেল রানা খাদিম ও সাধারন সম্পাদক মিন্টু মিয়া, উপজেলা ছাত্রদল নেতা জামাল হোসেন লস্কর।

এছাড়াও উক্ত কর্মীসভায় ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares