Main Menu

যারা নতুন বাংলাদেশ চায়না, তারাই সংস্কারের আগের নির্বাচন চাইছে: ফরহাদ মজহার

[Web-Dorado_Zoom]

যারা নতুন বাংলাদেশ গঠন করতে দিতে চায়না, তারাই প্রয়োজনীয় সংস্কারের আগে নির্বাচন চাইছে বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দগরিসারে আধ্যাত্মিক সাধক আব্দুল কাদির শাহ (র.) এর স্মরণোৎসবে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।
ফরহাদ মজহার বলেন, যারা বাংলাদেশকে নতুনভাবে গঠন করতে দিতে চায়না, তারা বলছে- আমরা এখনই নির্বাচন চাই, এখনই সরকার গঠন করতে চাই। ওরা ১৫ বছর লুটপাট করেছে, আমরা আবার লুটপাট করব। ফলে তাদের সম্পর্কে সচেতন থাকতে হবে। দেশে যত অরাজকতা ও বিশৃক্সখলা হচ্ছে- এর পেছনেও তাদের এবং পরাজিত শক্তি আওয়ামী লীগের হাত আছে।
মাজার ভাঙা প্রসঙ্গে তিনি বলেন, যারা মানুষকে ভালোবাসে না, পীর-মুর্শিদদের ধারাকে অস্বীকার করে- তাদের কথার সঙ্গে আমাদের রাসূলের কোনো মিল নেই। এরা বিদেশি দুশমন, এরা গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য এবং দিল্লির তাঁবেদারি আবার প্রতিষ্ঠার জন্য মাজার ভাঙছে, আপনাদেরকে বিভ্রান্ত করছে। এদের সম্পর্কে সাবধান হন।
স্মরণোৎসবে দেশের নানা প্রান্ত থেকে আসা বাউল শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares