Main Menu

মন্ত্রী পরিষদ বিভাগের সাথে জেলা ব্র্যান্ডিং সংক্রান্ত ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত

[Web-Dorado_Zoom]

dc-brahmanbariaমন্ত্রী পরিষদ বিভাগের সাথে গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় ৬ জেলার ব্র্যান্ডিং সংক্রান্ত ভিডিও কনফারেন্স জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ৬ জেলার মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাদপুর, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর। ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কনফারেন্সে বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ হাবিবুর রহমান।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশিরুল হক ভূঞা, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সাবেক অধ্যক্ষ অমৃত লাল সাহা, সদর ইউএনও জান্নাতুল ফেরদৌস, বিজয়নগরের ইউএনও আখতার উন নেছা শিউলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত বণিক, বিআরডিবি’র উপ-পরিচালক মোর্শেদ আলম, চেম্বার সভাপতি আজিজুল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী প্রমুখ। এছাড়া সভায় বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares