Main Menu

ব্রাহ্মণবাড়িয়া শহরের ময়লার স্তুপ থেকে নবজাতকের মরদেহ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার  বেলা ১২টার দিকে শহরের পৈরতলা সড়ক সেতু সংলগ্ন ময়লার স্তুপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে কে বা কারা ওই নবজাতকের মরদেহ ময়লার স্তুপের পাশে ফেলে রেখে যায়। পরে পথচারীরা দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
ওসি আরও জানান, নবজাতকটি সদ্য ভূমিষ্ঠ হয়েছে বলে মনে হচ্ছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares