Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ৩ দিনব্যাপী আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলন শুরু

[Web-Dorado_Zoom]

bbariaডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদরাসার ৩ দিনব্যাপী আর্ন্তজাতিক ইসলামী মহাসম্মেলন বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। মাদরাসা কর্তৃপক্ষ জানিয়েছেন মাদরাসার ১০৩ বছর পূর্তি উপলক্ষে এই ইসলামী মহাসম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে বিশ্বের বিভিন্ন ওলামায়ে কেরামগণ বয়ান করবেন।

এদের মধ্যে ফিলিস্তিন বায়তুল মুকাদ্দাস এর ইমাম ও খতিব শায়খ আবু উমর ইয়াকুব আল আব্বাসী, ভারতের দারুল উলূম দেওবন্দ মাদরাসার মহাপরিচালক আল্লামা মুফতী আবুল কাসেম নূমানী, মাওলানা হাবিবুর রহমান আজমী. ক্বারী আবদুর রউফ, সাইয়্যিদ মাওলানা মাহমুদ মাদানী, আগরতলা টাউন সেন্ট্রাল জামে মসজিদের খতিব মাওলানা আবদুর রহমান কাসেমী প্রমুখ।

দেশের বিশিষ্ট আলেমদের মধ্যে বয়ান করবেন, ঢাকার মালিবাগ মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আশরাফ আলী, মাওলানা আযহার আলী আনোয়ার শাহ, মাওলানা মাহমুদুল হাসান, আল্লামা জুনায়েদ বাবুনগরী, মাওলানা মনিরুজ্জামান সিরাজী, হাফেজ মাওলানা তাফাজ্জুল হক হবিগঞ্জী, মাওলানা নূর হোসাইন কাসেমী, মাওলানা জুনায়েদ আল হাবিব, মুফতী রশিদুর রহমান ফারুক, মাওলানা আবুল হাসনাত আমিনী, মাওলানা নূরুল ইসলাম ওলিপুরী ও মাওলানা মাহফুজুল হক প্রমুখ।

জেলা ঈদগাহ মাঠে প্রতিদিন দুপুর ২ টা থেকে বয়ান শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন চট্টগ্রাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী ও ব্রাহ্মণবাড়িয়া জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার শাইখুল হাদীস মাওলাানা আশেকে এলাহী ইব্রাহিমী।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares