ব্রাহ্মণবাড়িয়ায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে(ভিডিও)
[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হচ্ছে । রাত ১২টা ১ মিনিটে ব্রাহ্মণবাড়িয়া সরকারী কলেজ মাঠে অবস্থিত শহীদ মিনারে ফুল দিয়ে বিনম্র শ্রদ্ধা জানাতে সবস্তরের মানুষের ঢল নামে।

প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।

এরপর জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন । এসময় শহীদ মিনারে মানুষের ঢল নামে।
তবে এসময় অনেককেই জুতা পায়ে শহীদ বেদীতে উঠতে দেখা গেছে।
« বাঙ্গালির প্রাণের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস (Previous News)



















