Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় পাইপগানসহ ছিনতাইকারী গ্রেপ্তার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে দেশীয় তৈরী পাইপগানসহ পায়েল মিয়া( ২০) এক অস্ত্রধারী ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত সাড়ে ১২ টার সময় তাকে জেলা শহরের পৈরতলা শেখ জালাল মাজারের গেইটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পায়েল জেলা শহরের দক্ষিন পৈরতলার মো. পাকি মিয়ার ছেলে। পায়েলকে বৃহস্পতিবর দুপুরে আদালতের মাধমে কারাগারে পাঠানো হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ পৈরতলা শেখ জালালের মাজারের সামনে অভযান চালায় পুলিশ এসময় পায়েল মিয়াকে সন্দেজনকভাবে তল্লাসী চালায়। এসময় তার কাছ থেকে একটি লোহার দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করা হয়। আসামী পায়েল মিয়ার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনের মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares