Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ ৩ যুবক আটক

[Web-Dorado_Zoom]

FB_IMG_1447247271416ডেস্ক ২৪:: ব্রাহ্মণবাড়িয়ায় ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা (২৬), মো. আরাফাত (২৪) ও সাজু আহমেদ চৌধুরী (২৯) নামে তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কাউতলি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা সকলেই ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কলেজপাড়া এলাকার বাসিন্দা।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মঈনুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইয়াবা ট্যাবলেট নিয়ে তিন যুবক কাউতলির দিকে আসছে- এমন সংবাদের ভিত্তিতে কাউতলি বাস স্ট্যান্ড এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করে। পরে তাদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ওসি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares