Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল অটোরিকশা

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে।

শনিবার (৩১ আগস্ট) সকালে সদর উপজেলার পাঘাচং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ সুব্রত বিশ্বাস জানান, সকালে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি সদর উপজেলায় পাঘাচং পৌঁছালে একটি অবৈধ গেইট দিয়ে সিএনজিচালিত অটোরিকশাটি যাওয়ার সময় ধাক্কা লাগে। এসময় অটোরিকশার চালক দ্রুত অটোরিকশাটি থেকে নেমে পড়ে। এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares