Main Menu

ব্যাপক আয়োজনে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করেছে জেলা আওয়ামীলীগ

[Web-Dorado_Zoom]

awamileg-logo-300x214
শহীদ বুদ্দিজীবি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক কর্মসূচী পালন করেছে জেলা আওয়ামীলীগ।এ উপলক্ষে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী সৌধ হিরন্ময়ে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামীলীগ এর পক্ষে সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার।এসময় তার সাথে ছিলেন সহসভাপতি হেলাল উদ্দিন,যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন,সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার,শিল্প বানিজ্য সম্পাদক আলহাজ্ব শাহ আলম,সদর উপজেলা সভাপতি হাবিবুল্লাহ বাহার সহ বিপুল সংখ্যক নেতাকর্মী।সন্ধ্যায় শহরের হালদার পাড়াস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা।জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার এর সভাপতিত্বে ও উপ-দপ্তর সম্পাদক মো.মনির হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু,গোলাম মহিউদ্দিন খোকন,সাংগঠনিক সম্পাদক শাহ আলম সরকার,ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহসিন মিয়া,মহিলা ভাইস চেয়ারম্যান এড.তাসলিমা সুলতানা খানম নিশাত,জেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য জহিরুল ইসলাম ভূঞা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares