Main Menu

বিজয়নগরে প্রেম সংক্রান্ত ঘটনায় দুপক্ষের  সংঘর্ষে আহত অর্ধশতাধিক, আটক ৩৬

[Web-Dorado_Zoom]

বিজয়নগর সংবাদদাতা :: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে প্রেম সংক্রান্ত ঘটনাকে  কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে  উভয় পক্ষের প্রায়  অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আজ বুধবার সকালে উপজেলার হরষপুর ইউনিয়নের বুল্লা গ্রামে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত ৪৭জন জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন কাউসার (৪২), মুখলেস (২৯), মোহন (২৫), জহুরুল হক (৩২), আব্দুল্লাহ (২৫), ছোট্র মিয়া (৫৫), মিলন মিয়া (২৩), রিপন মিয়া (২৯), জাকির মিয়া (২৮), রিপন মিয়া (২২), আব্বাস আলি (৪৫), তানভীর (২২), আশু মিয়া (৪২), শফিকুল (৩২), রফিক (৩৮), জসিম (৩২), রিপন (২৮), আবু লাল (৪০), কাউসার (১৪), আবন মিয়া (৩০), জয়নাল (৪০), লুৎফুর (৩০), সাদেকুল (৪০), নাজমুল (২০), ওহিদ (৪০), তারেক (২০), রামিত (৩০), জসিম (২০), সিরাজ (৪৫), কুশনাহার (৪০), রাসেল (১৪), নাসির মিয়া (৪৫), ফায়েজ মিয়া (৩০), বিল্লাল মিয়া (৩৫), আব্দুল্লাহ (২৭), আবু তাহের (৯০), মোশাররফ (৩০), সাকিব (১৮), মিলন (২৮), মনা মিয়া (১৮), নাঈম (১৫), হাকিম (৩০), শামীম (৩০), আবুল হোসেন (৩৫), মোজাম্মেল (২৫), মামুন (৩৫), আজগর (৪০)।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে স্থানীয় ইউপি সদস্য কাউসার মিয়ার সাথে মাদ্রাসা শিক্ষক জয়নালের গোষ্ঠীর মধ্যে  নানান বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল। গত ৪/৫ মাস আগে কাওসার মেম্বারের মেয়ের সাথে জয়নালের গোষ্ঠির আব্দুল আহাদের ছেলের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।এ নিয়ে অনেক দিন ধরে উভয় পক্ষের মধ্যে ঝামেলা চলে আসছিল।এরই জেরে বুধবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় বেশ কিছু বাড়িঘর ভাংচুর করা করা হয়েছে। এই ঘটনা উভয় পক্ষের অন্তত অর্ধশত লোক  আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতাল ও স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

বিজয়নগর থানার ওসি আসাদুল ইসলাম জানান, প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়েছে। বিজয়নগর থেকে ১০ জন ও সদর থেকে ২৬ জনসহ মোট ৩৬ জন আসামিকে এ ঘটনায় আটক করা হয়েছে। বাকিদের আটকে অভিযান চলছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares