Main Menu

পৌর এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন — পৌর মেয়র নায়ার কবীর

[Web-Dorado_Zoom]

%e0%a6%aa%e0%a7%8c%e0%a6%b0-%e0%a6%ae%e0%a7%87%e0%a7%9f%e0%a6%b0মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌর পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন পৌরসভার সংরক্ষিত কাউন্সিলর হোসনে আরা বেগম, হালিমা আক্তার কাজল, সালমা বেগম, মাহমুদা রহমান, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, মোঃ আবুল বাশার, মোঃ খবির উদ্দিন, আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, মোঃ কাউছার, ওমর ফারুক জীবন, মোঃ ফেরদৌস মিয়া, আলহাজ্ব মোঃ মুরাদ খান, মুফতি মাকবুল হোসাইন, আব্দুল হাই ডাবলু, নির্বাহী প্রকৌশলী গোলাম মোহাম্মদ, সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরী, হিসাব রক্ষণ কর্মকর্তা গোলাম কাউসার, সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে পৌর মেয়র নায়ার কবীর বলেন, পৌর এলাকাকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে পৌরবাসীর সহযোগিতা প্রয়োজন। প্রতিটি এলাকায় পরিবেশ দূষন না হওয়ার জন্য সবাইকে সচেতন করে গড়ে তুলতে হবে। এ সময় তিনি পৌরবাসীর উদ্দেশ্যে বলেন, এ শহর আমাদের, তাই শহরকে আমাদেরই পরিস্কার রাখতে হবে। যেখানে সেখানে ময়লা-আর্বজনা ফেলার অভ্যাস ত্যাগ করতে হবে। তা’হলে পরিস্কার থাকবে আমাদের শহর।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares