Main Menu

নাসিরনগরে যুব দিবস পালিত

[Web-Dorado_Zoom]

নাসিরনগর প্রতিনিধি:: ‘মুজিববর্ষের আহবান যুব কর্মসংস্থান’ স্লোগান সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জাতীয় যুব দিবস-২০২০ পালিত হয়েছে।
রোববার সকাল ১১টার সময় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অফিসের উদ্যোগে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, নারী মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, উপজেলা যুব উন্নয়ন অফিসার মাতব্বর রফিকুল ইসলাম ও প্রেসক্লাব সহসভাপতি আক্তার হোসেন ভূইয়া প্রমুখ।
আলোচনা সভা শেষে আটজন সফল আত্মকর্মীর হাতে সহজ শর্তে পাঁচ লাখ আশি হাজার টাকার যুব ঋণের চেক ও ৫০ যুবক-যুবতীর হাতে বিভিন্ন ফলজও বনজ চারা তুলে দেন অতিথিরা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares