Main Menu

নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে  টাকা দাবি 

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি  ::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. একরামুল সিদ্দিকের সরকারি মোবাইল নাম্বার ক্লোন করে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান এবং সচিবদের কাছে টাকা দাবি করা হয়েছে। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।
 
চাঁদা দাবিকারী নিজেকে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. একরামুল সিদ্দিকে হিসেবেও পরিচয় দেয়।
সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. একরামুল সিদ্দিকের সরকারি ০১৭০৫৪১১২৩৬ মোবাইল নম্বরটি একটি প্রতারক চক্র ক্লোন করে উপজেলার কয়েকজন ইউপি চেয়ারম্যান এবং সচিবদের কাছে ‘ইউএনও’র পরিচয় দিয়ে বিকাশে মোটা অংকের টাকা পাঠানোর কথা বলে। বিষয়টি চেয়ারম্যানদের সন্দেহ হলে তারা নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একরামুল সিদ্দিকের ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করলে বিষয়টি ধরা পড়ে।
এ বিষয়ে ইউএনও মো. একরামুল সিদ্দিক জানান, উপজেলার বেশ কয়েকজন ইউপি চেয়ারম্যানসহ সচিবদের কাছে বিকাশের মাধ্যমে টাকা পাঠানোর কথা বলে প্রতারক চক্রটি। বিষয়টি চেয়ারম্যানদের সন্দেহ হলে তারা আমার ব্যক্তিগত নম্বরে যোগাযোগ করলে বিষয়টি ধরা পড়ে।
তিনি আরও জানান, সরকারি নম্বরটি ক্লোন করা হয়েছে টের পেয়ে তাৎক্ষণিক উপজেলার সকল সরকারি, বেসরকারি দপ্তরসহ দায়িত্বশীল কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের এ বিষয়ে অবহিত করে নবীনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের  করেছেন তিনি।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares