Main Menu

নবীনগরে সাবেক সাংসদের জন্মদিনে ছাত্রনেতাদের খাবার বিতরণ

[Web-Dorado_Zoom]
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর:: ব্রাহ্মণবাড়ীয়া-৫ নবীনগর সংসদীয় আসনের সাবেক জনপ্রিয় সংসদ সদস্য ও নবীনগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়জুর রহমান বাদলের ৫৫তম জন্মদিন উপলক্ষে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল রোমান ও সাবেক সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের যৌথ আয়োজনে ৫শতাধিক দুঃস্থ অসহায় ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে আজ বৃহস্পতিবার দুপুরে শহরের এস আর জামে মসজিদ প্রাঙ্গনে খাবার বিতরন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রিপন, উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক সালাউদ্দীন বাবু,উপজেলা যুবলীগে’র সহ-সভাপতি মো.শামীম কবির,১ং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি নুরে আলম,ছাত্রলীগ নেতা নাজিম উদ্দীন সহ আরো অনেকেই।
পরে সাবেক সাংসদের জন্মদিন উপলক্ষে ও দেশ ও জাতীর শান্তি কামনাই বিশেষ মোনাজাত করা হয়।





Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares