Main Menu

নবীনগরে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতার নামে ষড়যন্ত্রের প্রতিবাদে মানব্বন্ধন

[Web-Dorado_Zoom]

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধীতার নামে ষড়যন্ত্রের প্রতিবাদে মানব্বন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার বিকেলে নবীনগর প্রেসক্লাব চত্ত্বরে এ অনুষ্ঠিত মানব্বন্ধন অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহব্বায়ক মো. সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে ও সদস্য সচিব রঞ্জন সাহার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সঞ্জয় সাহা, যুবলীগ সভাপতি সামস্ আলম,যুবলীগ সাংগঠনিক সম্পাদক অমর ফারুক রণক, স্বেচ্ছাসেবকলীগ নেতা অমর ফারুক, পৌর যুবলীগ নেতা মাজেদুল ইসলাম, রছেল, এনামুল হক পরশ, সুমন উদ্দিন, পলাশ, প্রমুখ।
মনব্বন্ধনে বক্তারা বলেন স্বাধীনতার ইতিহাস আর ঐতিহ্যকে ধরে রাখতে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মানের যে উদ্যোগ সরকার হাতে নিয়েছে আমরা তাকে স্বাগত জানাই। কিন্তু বিএনপি জামায়তের উগ্র মদদতপুষ্ট হয়ে উগ্র মৌলবাদি গোষ্ঠী যে অপব্যাক্ষা দিয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করটে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares