Main Menu

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে জেলা য্বুদলের প্রতিবাদ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত।

[Web-Dorado_Zoom]

BNP248সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে অত্র বিকাল ৫.০০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের উদ্যোগে এক প্রতিবাদ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাওয়ার হাউজ রোডে এক পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত পথ সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা য্বুদলের সংগ্রামী আহবায়ক আলহাজ্ব মোঃ মনির হোসেন। প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা বি.এন.পি’র সুযোগ্য সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা বি.এন.পি’র সাধারণ সম্পাদক জনাব জহিরুল হক খোকন। তাছাড়া বক্তব্য রাখেন জেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী মিজানুর রহমান, পৌর যুবদলের সংগ্রামী আহবায়ক মোঃ তানিম শাহেদ রিপন।

উক্ত পথ সভায় আরো উপস্থিত ছিলেন, জেলা বি.এন.পি’র সহ-সভাপতি এডঃ সফিকুল ইসলাম, এড: গোলাম সারোয়ার ভূঞা খোকন, জেলা বি.এন.পি’র যুগ্ম সম্পাদক এড: আনিসুর রহমান মঞ্জু, জেলা বি.এন.পি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম, সাবেক দপ্তর সম্পাদক এবি.এম. মুমিনুল হক, জেলা মহিলা দল নেত্রী শামীমা বাছির স্মৃতি, সামসুন্নাহার বেগম, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদ ইয়াছিন মাহমুদ, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ লোকমান হোসেন, জেলা যুবদলের সদস্য মোঃ নাছির, কাউছার, শরিফ, হানিফ, জালাল সহ জেলা বি.এন.পি’র যুবদল, ছাত্রদল বিভিন্ন অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।

নেত্রীবৃন্দ অবিলম্বে বেগম জিয়ার বিরুদ্ধে জারিকৃত সাজানো গ্রেফতারী পরেয়ানা অবিলম্বে প্রত্যাহারের আহবান জানান।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares