দুর্নীতির প্রতি ঘৃণা প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থীর শপথ
[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহস্রাধিক শিক্ষার্থী দুর্নীতির প্রতি ঘৃণা করে শপথ নিয়েছে । দুর্নীতি দমন কমিশন(দুদক) এর দুর্নীতি প্রতিরোধ সপ্তাহের শেষ দিনে শনিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া উচ্চ বিদ্যালয়ে দুর্নীতি বিরোধী মতবিনিময় সভায় শিক্ষার্থীরা দুর্নীতির প্রতি ঘৃণা প্রকাশ করে।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আবদুর রকিবের সভাপতিত্বে বক্তৃতা করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাম,সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু,সদস্য প্রফেসর নজির আহমেদ,বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলাম প্রমুখ।
সভায় শপথ বাক্য পাঠ করান দুপ্রকের সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলাাম ।



















