Main Menu

দিনভর গণসংযোগ করলেন মেয়র প্রার্থী হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন

[Web-Dorado_Zoom]

DSC03059ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে গতকাল রোববার দিনভর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার ১নং ওয়ার্ডের বিভিন্ন পাড়া মহল্লায় ব্যাপক গণসংযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও জেলা নাগরিক সমাজের সভাপতি বিশিষ্ট সমাজসেবক মেয়র পদপ্রার্থী হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন। গণসংযোগকালে তিনি এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের কাছে আসন্ন পৌর নির্বাচনে একজন মেয়র প্রার্থী হিসেবে সকলের দোয়া ও আন্তরিক সহযোগিতা কামনা করেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক সমাজের সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মিয়া, ফজলুর রহমান, মোঃ লক্ষিন্দর, আব্দুল আওয়াল শিপলু প্রমুখ। প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares