Main Menu

তিন দিনে তিন নারীকে যৌন হেনস্তা সৌদি যুবরাজের!

[Web-Dorado_Zoom]

photo-1443434195

যুক্তরাষ্ট্রের বেভারলি হিলের প্রাসাদে এক নারীকে যৌন হেনস্তা করার অভিযোগে গ্রেপ্তার হওয়া সৌদি যুবরাজ মাজেদ আবদুল আজিজ আল-সউদের বিষয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ওই প্রাসাদে তিন দিনব্যাপী চলা পার্টিতে তাঁর হাতে আরো অন্তত তিন নারী যৌন হেনস্তার শিকার হয়েছেন বলে জানা গেছে।

নির্যাতনের শিকার নারীর দায়ের করা অভিযোগ থেকে এ তথ্য জানা গেছে। ডেকান ক্রনিক্যালের এক প্রতিবেদনে বলা হয়, ২৮ বছর বয়সী সৌদি যুবরাজের আচরণ সম্পর্কে বর্ণনা দিতে গিয়ে ওই নারী বলেন, তাঁর আচরণ ‘চরম’, ‘ভয়ানক’ ও ‘ঘৃণ্য’। এমনকি তাঁদের ওই প্রাসাদে কয়েক দিন ধরে অবরুদ্ধ করে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন ওই নারী।

যুবরাজ মাজেদ আবদুল আজিজ আল-সউদকে ক্যালিফোর্নিয়ার এক নারীকে যৌন হেনস্তার অভিযোগে গত বুধবার গ্রেপ্তার করা হয়। অবশ্য পরের দিনই পুলিশের কাছে তিন লাখ ডলার মুচলেকা দিয়ে ছাড়া পান তিনি।

যুবরাজের এক প্রতিবেশী ও ঘটনার প্রত্যক্ষদর্শী লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেন, তিনি দেখতে পান যে ওই প্রাসাদের আট ফুট উঁচু দেয়াল টপকানোর চেষ্টা করছেন রক্তাক্ত এক নারী। এর পর পুলিশে খবর দেওয়া হয়।

যদিও যুক্তরাষ্ট্রে কূটনীতিক ও রাজকীয় পরিবারের সদস্যরা কূটনৈতিক দায়মুক্তি সুবিধা ভোগ করেন, তবে এ ক্ষেত্রে এই সুবিধা পাওয়া যাবে না বলে জানিয়েছে পুলিশ।

ওই প্রাসাদের কর্মচারী, গৃহকর্মীসহ ২০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছে পুলিশ।

তদন্ত চলাকালে আরো বেশ কয়েকজন নারী অভিযোগ আনেন, যুবরাজ তাঁদের সঙ্গে যৌন হয়রানিমূলক আচরণ করেছেন। নতুন করে আনা এই অভিযোগের ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares