Main Menu

জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের কোন বিদ্রোহী প্রার্থী নেই —- আল-মামুন সরকার

[Web-Dorado_Zoom]

zpiআগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামীলীগে কোন বিদ্রোহী প্রার্থী নেই বলে জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিশিস্ট মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার।
এক বিবৃতিতে তিনি বলেন, গতকাল শুক্রবার প্রকাশিত স্থানীয় বিভিন্ন দৈনিকে কোন কোন ব্যক্তিকে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে উল্লেখ করে সংবাদ প্রকাশ করা হয়েছে যাহা সত্য নয়।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়নে চেয়ারম্যান পদে প্রার্থী অ্যাডভোকেট সৈয়দ এ.কে.এমএমদাদুল বারী এবং সদস্য পদে সাধারণ ওয়ার্ডে ১৫জন এবং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে ৫জনকে কেন্দ্রীয় নির্দেশে জেলা আওয়ামীলীগ মনোনয়ন বোর্ড কর্তৃক সর্বসম্মতিক্রমে মনোনয়ন প্রদান করা হয়েছে। ( এই তালিকা ইতিমধ্যে জাতীয় ও স্থানীয় দৈনিকে প্রকাশিত হয়েছে।)
বিবৃতিতে সংশ্লিস্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার আহবান জানানো হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares