Main Menu

জেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় শফিকুল আলমকে নাগরিক সমাজের অভিনন্দন

[Web-Dorado_Zoom]

mscব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব শফিকুল আলম এমএসসি ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকে প্রাণঢালা অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক সমাজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তাজ মোহাম্মদ ইয়াছিন এবং সাধারণ সম্পাদক মোঃ ইকবাল মিয়া।

বিবৃতিতে তারা বলেন, আমরা বিশ্বাস করি শফিকুল আলম এমএসসি’র নেতৃত্বে ব্রাহ্মণবাড়িয়া জেলায় সুষম উন্নয়ন নিশ্চিত হবে। বিবৃতিতে তারা শফিকুল আলম এমএসসি’র সু-স্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ জেলা পরিষদ নির্বাচনে নব নির্বাচিত সকল সদস্যদেরকেও আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।প্রেস রিলিজ






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares