Main Menu

ঘাটুরায় পুলিশের গাড়িতে দুর্বৃত্তদের গুলি, পিকআপ খাদে পড়ে ৫ পুলিশ আহত, আটক দুইজন (ভিডিও)

[Web-Dorado_Zoom]

br pol 4-11-15
মনিরুজ্জামান পলাশ :: মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহরতলীর ঘাটুরা এলাকায় পুলিশের গাড়িতে দুর্বৃত্তদের গুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

br pol 4-11-15 2
আহতরা হলেন- উপ-পরিদর্শক (এসআই) আবদুল আওয়াল, কনস্টেবল মিঠুন চন্দ্রনাথ , আরিফুল ইসলাম , শহিদুল, ও গাড়ি চালক বাশার । তাদেরকে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
br pol 4-11-15 3

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম এ প্রতিবেদকের সাথে ফোনালাপে জানান,তার কর্মকতাদের সাথে এ বিষয়ে বিস্তারিত কথা হয়নি, তবে স্থানীয় সূত্রে জেনেছেন, মাদক ও অস্ত্র আছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল আওয়াল সঙ্গীয় ফোর্স নিয়ে একটি প্রাইভেটকারকে ধাওয়া করে। পুলিশের পিকআপ ভ্যানটি ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পৌঁছামাত্র প্রাইভেটকারে থাকা দুর্বৃত্তরা পিকআপভ্যানটিকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুঁড়ে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পিকআপ ভ্যানটি রাস্তার পার্শ্ববর্তী খাদে পড়ে যায়। এ ঘটনায় পিকআপ ভ্যানে থাকা পাঁচ পুলিশ সদস্য আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তিনজনকে ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও দুইজনকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসে।br pol 4-11-15 4
এদিকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩ যুবককে আটক করেছে পুলিশ। আটকৃতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলেন- সুমন (২০) ও শাহীন (২৮)।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares