Main Menu

মজলিশপুরে গ্রীষ্মকালীন টমেটোর চাষ পরিদর্শন কালে ইউএনও জান্নাতুল ফেরদৌস

কৃষকদের স্বাবলম্বী করতে সহায়ক হবে গ্রীষ্মকালীন টমেটো চাষ

[Web-Dorado_Zoom]

uno_sadarপ্রতিনিধি:: সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস বলেছেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি বুধবার বিকেলে সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের মৈন্দ ব্লকে স্থানীয় কৃষক জাকির মিয়ার গ্রীষ্মকালীন টমেটোর বাগান পরিদর্শনকালে এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, কৃষকদের স্বাবলম্বী করে তুলতে গ্রীষ্মকালীন টমেটো চাষ সহায়ক ভূমিকা রাখবে। তিনি বলেন, কৃষকদেরকে স্বাবলম্বী করে তুলতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের পক্ষ থেকেও বিভিন্নভাবে সহায়তা করা হচ্ছে। কৃষকরা যাতে কৃষি কাজে আগ্রহ না হারায় সেজন্য সদর উপজেলার পক্ষ থেকে আগ্রহী কৃষকদেরকে বিভিন্ন প্রনোদনা দেওয়া হচ্ছে। তিনি আরো ব্যাপকহারে গ্রীষ্মকালীন টমেটোর চাষ করতে কৃষকদেরকে আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন, সদর উজেলা কৃষি কর্মকর্তা কাজী আনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানা বেগম, মৈন্দ ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুমা বেগম, মজলিশপুর ইউনিয়নের সদস্য আবদুল আউয়াল, গ্রীষ্মকালীন টমেটো চাষ প্রদর্শনীর উদ্যোক্তা মো. জাকির হোসেন প্রমুখ।
সদর উপজেলা কৃষি অফিসের কারিগরি সহায়তায় (UZP) ও ব্যক্তি উদ্যোক্তার যৌথ উদ্যোগে বিষমুক্ত গ্রীষ্মকালীন টমেটো চাষ প্রকল্পের বাস্তায়ন করেছে সদর উপজেলা পরিষদ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares