Main Menu

কসবা তারাপুরে অগ্নিকান্ডে ঘরসহ ১৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

[Web-Dorado_Zoom]

কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবা তারাপুরে অগ্নিকান্ডে ১টি বসত ঘরসহ ১৫লাখ টাকার মালামাল পুড়ে ছাই,মালিক মালিক সর্বশান্ত।
আজ মঙ্গলবার সকাল ৯টায় বিদ্যুৎ এর তার থেকে আগুন লেগে একমাত্র থাকার বসত ঘরটিসহ স্বর্ণ অলংকার,নগদ টাকা যাবতীয় মালামাল পুড়ে ঝাই হয়ে গেছে। কুটি ফায়ার সার্ভিস একটি ইউনিট এসে ১ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।

এই দিকে প্রথম খবর পেয়ে কসবা পৌর মেয়র ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত বসত ভিটির মালিক মালেকের হাতে নগদ ১০ হাজার টাকাসহ শীত বস্ত্র প্রদান করেন। এর পর সংবাদ পেয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম ,উপজেলা চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন ক্ষতিগ্রস্ত পরিবারকে ১০০কেজি চাউল প্রদানসহ সরকারী বরাদ্ধ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে ত্রাণ সমাগ্রী প্রদানের কথা বলেন।

পরিশেষে কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন রিমন ক্ষতিগ্রস্ত পরিবারটিরকে লুঙ্গিসহ শাড়ি প্রদান করেন। এই সময় কসবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য সফিকুল ইসলাম ভুইয় রগুু,আওয়ামী লীগ নেতা হারুন মিয়া,ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম,সৈকত আলী, সফিউর রহমান সাগর ,৭নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আলমগীর প্রমুখ উপস্থিত ছিলেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares