Main Menu

কসবায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মো. রিফাত নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত উপজেলার মেহারি ইউনিয়নের যমুনা গ্রামের মো. ফারুক মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে মোটরসাইকেলে করে বাড়ি থেকে কসবা উপজেলা সদরে যাচ্ছিলেন রিফাতসহ তিনজন। পথে লেশিয়ারা এলাকায় তার মোটরসাইকেলে সঙ্গে একটি রিকশার সংঘর্ষ হয়। এতে পড়ে গিয়ে রিফাত ও তার সঙ্গে থাকা দু’জন আহত হন। এ অবস্থায় তাদের উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন। কসবা থানার উপপরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares