Main Menu

কসবায় পাহাড়ি ঢলে তলিয়ে গেছে ৯টি গ্রাম

[Web-Dorado_Zoom]

খ,ম, হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি: ভারতের ত্রিপুরা পাহাড়ি ঢলে তলিয়ে গেছে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের ৯টি গ্রাম। ঢলে শতাধিক পুকুর থেকে লাখ লাখ টাকার মাছ বের হয়ে যায়।পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়া গ্রাম গুলো হলো ; খাদলা, মাদলা,শ্যামপুর,পুটিয়া,বেলতলি,অস্টজংগল,সস্তাপুর,সাগরতলা,গৌরাঙ্গলাসহ বেশ কিছু সীমান্তবর্তী গ্রাম।

বায়েক ইউপি চেয়ারম্যান আল মামুন ভুইয়া সাংবাদিকদেরকে জানান ত্রিপুরার ঢলে ইতোমধ্যে সালদা নদীর প্রবাহিত পানি বিপদ সীমার দশ ফুট উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বায়েক ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক নুরুন্নবী আজমল সাংবাদিকদেরকে জানান ; যেভাবে পাহাড় থেকে পানির স্রোত প্রবাহিত হচ্ছে। এতে প্রায় কয়েক শতাধিক মানুষ আশ্রয়হীন হয়ে পড়বে।কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন বিকেলে এলাকা পরিদর্শন করে ইউনিয়ন চেয়ারম্যান,মেম্বার ও দলীয় নেতা কর্মীদের জনগনের পাশে থাকার পরামর্শ দিয়েছেন।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares