Main Menu

একটি আধুনিক ও মডেল পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি:: মেয়র মোঃ হেলাল উদ্দিন। ।

[Web-Dorado_Zoom]

mayorব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেছেন বর্তমান পৌর পরিষদের আন্তরিক প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা অতিতের যে কোন সময়ের চেয়ে অনেক ভালো অবস্থানে রয়েছে। শহরের প্রায় প্রত্যেক এলাকায় রাস্তা ড্রেন নির্মান ও সংস্কার হহ বিভিন্ন কাজ চলমান আছে। অনেক এলাকার উন্নয়ন কাজ প্রক্রিয়াধীন রয়েছে। তিনি সকলকে পৌর অবকাঠামোর সঠিক ব্যবহার নিশ্চত করা ও এগুলোর যথাযথ রক্ষণা-বেক্ষণ করার আহবান জনিয়ে বলেন আমাদের সব গুলো প্রকল্পর সঠিক বাস্তবায়ন শেষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা একটি আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে পরিনত হবে। আর সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। মেয়র গতকাল রাতে পৌরসভার ছয়বাড়িয়ার বিশিষ্ট ব্যক্তিদের সাথে এক মতবিনিয়ম সভায় উপরোক্ত কথা বলেন। বক্তব্যে তিনি একটি পরিচ্ছন্ন, আধুনিক ও ডিজিটাল পৌরসভা গঠনে জন্য চলমান উন্নয়ন কাজের ধারাবাহিকতা রক্ষায় পৌরবাসী সকলের দোয়া ও সহযোগিতা কামন করেন। এলাকার বিশিষ্ট ব্যক্তি আনোয়ার হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় উপস্থিত ছিলেন বাবুল মিয়া, ফারুক মিয়া, লোকমান হোসেন, হেবজু মিয়া, ছামছু মিয়া, হানিফ মিয়া, সুলতান মিয়া, গনি মিয়া, কবির হোসেন, ইসমাইল মিয়া, আনছর আলী, আজগর আলী, আজিদ মিয়া, রশিদ মিয়া, লতিফ মিয়া, আলী মিয়া, শহিদ মিয়া, ছালাম মিয়া, খুরশিদ মিয়া, বাছির মিয়া, নুরুল ইসলাম, কাঞ্চন মিয়া প্রমুখ সহ এলাকারর গন্যমান্য ব্যক্তিবর্গ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares