Main Menu

আনোয়ার পারভেজ টিংকুর কৃতজ্ঞতা প্রকাশ

[Web-Dorado_Zoom]

মোহাম্মদ মাসুদ, সরাইল থেকে ॥ বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ” প্রতিবন্ধী উন্নয়ন বিষয়ক সম্পাদক ” নির্বাচিত করায় কৃতজ্ঞতা বার্তায় প্রকাশ করেন মো. আনোয়ার পারভেজ টিংকু। তিনি বলেন আমাদের অভিভাবক প্রানপ্রিয় নেত্রী আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আপাকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

কৃতজ্ঞতা প্রকাশ করছি – স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ,ফ,ম বাহাউদ্দীন নাছিম ভাইয়ের প্রতি। ও স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ দাদা ও সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু ভাইয়ের প্রতি। আমি সকলের দোয়া চাই আমার উপর অর্পিত দায়িত্ব যেন নিষ্ঠার সহিত পালন করতে পারি।
আনোয়ার পারভেজ টিংকু আরো বলেন, ‘আমার মেধা, যোগ্যতা কর্মদক্ষতা দিয়ে প্রমাণ করবো বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ সাধারণ খেটে খাওয়া মানুষ ও প্রতিবন্ধী, অটিজম মানুষের জন্য কাজ করে।’

আনোয়ার পারভেজ টিংকু ছাত্রজীবন থেকেই আওয়ামী ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। সাংগঠনিক শৃংখলা মূল্যায়ন করে ছাত্রলীগের বিভিন্ন কমিটিতে কাজ করেছেন। ১৯৯২ সালে স্কুল জীবন থেকে তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে কাজ করেন। ছাত্রজীবন শেষ করে তিনি মানুষের সেবায় নিয়োজিত থেকে দলীয় কাজ করে যাচ্ছে।
মো. আনোয়ার পারভেজ টিংকুর বাড়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নে । তার জম্ম আওয়ামী পরিবারের মাঝে । তার বাবা আব্দুস সামাদ ছাত্রজীবনে সরাইল থানা ছাত্রলীগের সভাপতি ছিলেন । পরবর্তীতে কালীকচ্ছ ইউনিয়ন আওয়ামীলীগের র্দীঘদিন সভাপতি ছিলেন । বর্তমানে সরাইল উপজেলা আওয়ামীলীগের সদস্য ।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares