Main Menu

আনন্দবাজারে বেশী দামে আলু বিক্রী করায় তিন ব্যবসায়ীকে জরিমানা

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশী দামে আলু বিক্রী করায় তিন ব্যবসায়ীকে ১১ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার দুপুরে শহরের সবচেয়ে বড় পাইকারি বাজার আনন্দবাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।

অভিযান শেষে তিনি জানান, বাজার স্থিতিশীল রাখতে সরকার আলু, পেয়াজ এবং ডিমের মূল্য নির্ধারণ করে দিয়েছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়েছে। এ সময় অতিরিক্ত মূল্যে আলু বিক্রী করায় আনোয়ারা এন্টার প্রাইজকে ৪ হাজার টাকা, মের্সাস ফজলুল হককে ২ হাজার টাকা এবং রশিদ না থাকায় তামান্না বাণিজ্যিক কার্যালয়কে ৫ হাজার টাকাসহ মোট ১১ হাজার টাকা জরিমানা করা হয়। সে সাথে এ ধরণের কাজ থেকে বিরত থাকতে সকল ব্যবসায়ীদের সচেতন হওয়ার পাশাপাশি সতর্ক করা হয়। কেউ যাতে অসাধু উদ্দেশ্য নিয়ে বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares