Main Menu

১০ বছরের শিশুকে বলাৎকার, মাদ্রাসা শিক্ষক গ্রেফতার

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় ১০ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগে মোঃ দ্বীন ইসলাম নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শহরের কালিবাড়ি মোড় সংলগ্ন টিএ রোডের মাদানিয়া তাহফিজুর কোরআন মাদ্রসায় এ ঘটনা ঘটে। রবিবার তাকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সদর মডেল থানা সূত্রে জানা গেছে, টিএ রোডের হাজী আদিল মিয়া মিয়া প্লাজার ২য় তলার মাদানিয়া তাহফিজুর কোরআন মাদ্রসার নূরানি বিভাগের এক ১০ বছরের শিশুকে গত শুক্রবার রাতে কৌশুলে বলাৎকার করেন দ্বীন ইসলাম। তিনি ওই মাদ্রাসায় নূরানী বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। পরদিন শিশুটির মা তাকে খাবার দিতে গেলে বলাৎকারের বিষয়টি তার মাকে জানায়। পরে স্বজনরা জরুরী সহায়তা নাম্বার ৯৯৯ এ ফোন দিলে পুলিশ গিয়ে শিক্ষক দ্বীন ইসলামকে আটক করে। এ ঘটনায় শিশুটির মামা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। শিশুটি বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares