Main Menu

ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার সাফল্য

০২ জন কুখ্যাত অস্ত্রধারী ডাকাত গ্রেফতার এবংইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

[Web-Dorado_Zoom]

mtব্রাহ্মণবাড়িয়া মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর দিক-নির্দেশনায় অত্র থানার এসআই/কাজী মাহফুজ হাসান সিদ্দিকী এএসআই/রাসেল মিয়া এএসআই/সালাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অদ্য ২৫/১১/১৬ইং তারিখ রাত ০২:০৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত অস্ত্রধারী ডাকাত ১। আল আমিন (৩৩) পিতা-আঃ হাকিম ২। বাদশা আলী (৩৮) পিতা-আলী হোসেন উভয় সাং-বিরাসার থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াদেরকে ০১টি দেশীয় তৈরী লোহার পাইপগান, ০২(দুই)টি বন্দুকের কার্তুজ এবং ০১টি রামদা সহ অত্র থানাধীন তেলিনগর সাকিনস্থ জাহের মেম্বারের বাড়ির অনুমান ৫০০ গজ পূর্বে সুহিলপুর অষ্টগ্রাম পাকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে অত্র থানায় ডাকাতি/অস্ত্র আইনের মামলা রুজু করা হয়েছে।

এছাড়াও অত্র থানার এসআই/আলী আক্কাস সঙ্গীয় ফোর্সসহ গতকাল রাত ২৩:৪৫ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত মাদক ব্যবসায়ী ১। ইয়াছিন মিয়া (৩৬), পিতা-সোলেমান মিয়া, সাং-রাজঘর (লংকাবাড়ি), থানা ও জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে ১২০ (একশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ অত্র থানাধীন কাউতলী ব্রীজের উত্তর মাথায় রাস্তার পূর্ব পাশে থেকে গ্রেফতার করেন। উক্ত উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনের মামলা রুজু করা হয়েছে। অত্র থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ও অপরাধ নিয়ন্ত্রনে পুলিশী অভিযান অব্যাহত আছে।প্রেস বিজ্ঞপ্তি






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares