Main Menu

সরাইলে কিশোরীর রহস্যজনক মৃত্যু

[Web-Dorado_Zoom]

dead-body-recover20140102164612
ব্রাহ্মণবাড়িয়া: সরাইলে শাহানা (১৩) নামের এক কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত শাহানা উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের মুরাহাটি এলাকার নূর আহমেদ এর মেয়ে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া পূর্বপাড়া এলাকার নাসরিন আক্তার নামের এক স্কুল শিক্ষিকার বাসা থেকে পুলিশ নিহতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। তবে বিষয়টিকে রহস্যজনক মনে করছেন এলাকার লোকজন।

পুলিশ ও এলাকাবাসী জানায়, অনেকদিন যাবত শাহানা দেওড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিনের বাসায় কাজ করতেন। সকালে নাসরিন নরসিংদী এলাকায় বেড়াতে যাওয়ার জন্য রওয়ানা হন। এসময় শাহানা ঘরের কাজকর্ম করছিলেন। দুপুরে পাশের বাড়ির এক মহিলা ঘরে কেউ আছে কিনা জানতে গেলে কাউকে না পেয়ে ঘরের দরজা ধাক্কা দিলে ভিতর থেকে দরজা লাগানো দেখতে পায়। অনেকক্ষ ডাকাডাকি করার পরেও দরদা না খোলায় এলাকাবাসী ঘরের দরজা জোড়ে ধাক্কা দিলে দরজা খুলে যায়। এসময় শাানাকে সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। এসময় শাহানার পা মাটির সাথে লাগানো ছিল। পরে বিকাল সাড়ে তিনটার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। তবে এলাকার লোকজন বিষয়টিকে রহস্যজনক মনে করছেন।

ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহরিয়ার আল মামুন জানান, আমরা নিহতের মরদেহ উদ্ধার করেছি। বিষয়টি রহস্যজনক বলে মনে হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারন ময়না তদন্ত রিপোর্ট পেলে বলা যাবে।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares