Main Menu

সরাইলে করোনা আক্রান্ত নারীকে জেলা আইসোলেশন

[Web-Dorado_Zoom]


মোহাম্মদ মাসুদ , সরাইল ॥ ব্রাক্ষনবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের তেরকান্দা গ্রামের ২৬ বছর বয়সী এক নারী করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ নোমান মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. নোমান মিয়া বলেন, ওই নারী তার স্বামীর সঙ্গে নারায়ণগঞ্জে থাকতেন। গত ১৭ এপ্রিল তারা স্বামী ও স্ত্রী সরাইলের তেরকান্দা গ্রামে আসেন। খবর পেয়ে তাদেরকে হোম কোয়ারান্টাইনে রাখা হয়। ১৮ এপ্রিল স্বামী-স্ত্রী দু’জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয় হয়েছিল।
গতকাল মঙ্গল বার (২১ এপ্রিল) রিপোর্ট পাওয়ার পর জানাযায় স্ত্রী করোনাভাইরাস পজিটিভ আর স্বামীর রিপোর্ট নেগেটিভ। আক্রান্ত নারীকে তার বাড়ি থেকে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আইসোলেশন ওয়ার্ডে পাঠনো হয়েছে।উপজেলা র্নিবাহী র্কমকর্তা এ এস এম মোসা বলেন, আক্রান্ত রোগীর বাড়ি লকডাউন করা হয়েছে ।এতে সবাইকে আতঙ্কিত না হওয়ার আহবান জানিয়েছেন এ স্বাস্থ্য কর্মকর্তা।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares