Main Menu

ব্রাহ্মণবাড়িয়া পুলিশ প্রশাসনকে নরসিংসার গ্রামবাসীর অভিনন্দন

[Web-Dorado_Zoom]

norsingsarসম্প্রতি সদর উপজেলাধীন পশ্চিমাঞ্চলের ৯নং নাটাই দক্ষিণ ইউনিয়ন পরিষদের নরসিংসার বোড অফিস বাজার সংলগ্ন ফুটবল খেলার মাঠ দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দখলজনীত বিরোধে গোলযোগ সৃষ্টি হলে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে উভয়পক্ষের মধ্যে অবস্থান নিয়ে বুদ্ধিমত্তার কৌশলে গোলযোগ থামাতে সক্ষম হয়। এতে এলাকার আইন শৃংখলা বিনষ্ট হওয়া ও ক্ষতিসাধন থেকে রক্ষা পায়। এজন্যে এলাকাবাসীর পক্ষে শামীম উন বাছির এবং নরসিংসার গ্রামের ক্রীড়াবিদ আবদুস সাত্তার ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য পুলিশ সুপার মিজানুর রহমান পিপিএম, মডেল থানার অফিসার ইনচার্জ আকুল চন্দ্র বিশ্বাস সহ সকল পুলিশ সদস্যকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি ভবিষ্যতেও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের বন্ধুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত থাকবে আশা ব্যক্ত করেন। এতে এলাকায় পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হবে বলেও তারা অভিমত প্রকাশ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares