Main Menu

ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘরে ট্রেনে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু, আহত এক [ভিডিও]

[Web-Dorado_Zoom]

train-accident

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনের ছবি তুলতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ব্রাহ্মণবাড়িয়া পৌরশহরের ভাদুঘর ভূইয়াপাড়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো- ভাদুঘর ভূইয়াপাড়া এলাকার কাউছার মিয়ার ছেলে শুভ (১১) ও আনিস মিয়ার ছেলে পারভেজ (১৪)। এ ঘটনায় রিপন (১২) নামে গুরুতর আহত আরেক শিশুকে ঢাকায় প্রেরণ করা হয়েছে।

train-accccidentব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ছানাউল হক জানান, সকালে ভাদুঘর ভূইয়াপাড়া এলাকায় বাড়ির পাশে রেললাইনে বসে শুভ, পারভেজ ও রিপন কথা বলছিল। এসময় তারা চট্টগ্রামগামী আন্তঃনগর সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন গেলে তারা মোবাইলে ক্যামেরা দিয়ে সেই ট্রেনের ছবি তুলতে গেলে বিপরীত দিকে থেকে আসা ভৈরবগামী বাল্লা লোকাল ট্রেনের নিচে তারা কাটা পড়ে। এতে ঘটনাস্থলেই শুভ ও পারভেজের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হওয়া রিপনকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরণ করেন।

 






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares