Main Menu

ব্রাহ্মণবাড়িয়ায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ

[Web-Dorado_Zoom]

ব্রাহ্মণবাড়িয়ায় নৈশ্যপ্রহরী ও সুবিধাবঞ্চিতদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

রবিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার আয়োজনে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী।

এসময় ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন মার্কেট ও বাসাবাড়ির শতাধিক নৈশ্যপ্রহরী ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ খাদ্য সামগ্রী হিসেবে চাল, তেল, সেমাই, চিনি, গুঁড়োদুধসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ পূর্ববর্তী আলোচনায় অংশগ্রহণ করে অনুষ্ঠানের প্রধান অতিথি মোকতাদির চৌধুরী এমপি বলেন, ঈদুল ফিতর একটি সার্বজনীন উৎসব, এই উৎসব সব ধর্মের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আমরা আপনাদের মাঝে আজ ঈদের আনন্দ ভাগাভাগি করতে পেরে খুবই আনন্দিত। আপনারা সকলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, এই দেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আমাদের জন্য দোয়া করবেন।

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি এডভোকেট মোঃ ওসমান গণির সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইদুজ্জামান আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোছাইন, পিপিএম, সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আবেদ আলী।






Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *

*

This site is protected by wp-copyrightpro.com

Shares